সারাদেশ

বাঘাইছড়িতে সন্ত্রাসীদের মধ্যে ত্রিমুখী গোলাগুলি

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : রাঙামাটি জেলার দুর্গম বাঘাইছড়িতে জেএসএস সংস্কার, ইউপিডিএফ ও জেএসএস মূল দলের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী গোলাগুলি হয়েছে।

শনিবার (৯ জানুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটে সদর উপজেলা তালুকদার পাড়ায় ত্রিমুখী গোলাগুলি হয়েছে। এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তবে গোলাগুলিতে কম্পিত হয়েছে আশপাশের বেশ কয়েকটি গ্রাম। আনুমানিক ২শ-৩শ রাউন্ড গুলি বিনিময় করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার তালুকদার পাড়ায় জেএসএস সংস্কার, ইউপিডিএফ ও জেএসএস মূল দলের মধ্যে এই গোলাগুলি বাধে। গুলির আওয়াজে কেঁপে উঠে গোটা উপজেলা সদর। ভয়ে ও আতংকে স্তদ্ধ হয়ে যায় এলাকার মানুষ। তালুকদার পাড়ার নিকটবর্তী এলাকা হাজিপাড়া, চৌমহনী, ইমামপাড়া, মাদ্রাসাপাড়াসহ আশপাশের বসতভিটায় এসে গুলি পড়েছে বলে স্থানীরা জানিয়েছেন। তবে ওই সব এলাকার কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা বলেন, আধিপত্য বিস্তারে এই গোলাগুলি করা হয়েছে। এধরনের গোলাগুলি প্রায় সময় হয়ে থাকে ওই এলাকায়। এবারের গোলাগুলি ছিল ভয়াবহ। গোলাগুলির শব্দে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছিল। ঘটনার কিছুক্ষণ পরেই ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ইসলাম জানান, গোলাগুলির খবর পেয়েছি। তবে কেউ আহত বা নিহত হয়েছে এমন খবর পাওয়া যায়নি।

বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি আশরাফ উদ্দিন জানান, গোলাগুলির খবর পেয়েছি। কিছুক্ষণের মধ্যে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। তবে ধারণা করা হচ্ছে তিন গ্রুপের গোলাগুলিতে প্রায় ২শ-৩শ রাউন্ডের মত গুলি বিনিময় করা হয়েছে। ঘটনাস্থল থেকে ফিরে আসলে বিস্তারিত জানা যাবে।

সান নিউজ/কেইউ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা