সারাদেশ

বাঁচানো গেল না আগন্তুক হনুমানটিকে

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধায় বেধড়ক পিটুনীতে মারা গেলো বিরল প্রজাতির একটি হনুমান। শনিবার গাইবান্ধা সদর উপজেলার মৌজা মালীবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, আগন্তুক বিরল প্রজাতির একটি হনুমান শুক্রবার প্রথম সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের মাঠবাজার এলাকার বিভিন্ন গাছে বিচরণ করছিলো। শিশু কিশোরদের ধাওয়ায় হনুমানটি সন্ধ্যা পর্যন্ত বারবার স্থান পরিবর্তন করতে থাকে।

শনিবার (৯ জানুয়ারি) দুপুরে পার্শ্ববর্তী লক্ষিপুর ইউনিয়নের মৌজা মালীবাড়ী গ্রামের একটি বেগুন ক্ষেতে হনুমানটি আশ্রয় নেয়। এসময় গ্রামের শিশু কিশোরদের পিটুনীতে মারাত্বক আহত হয় হনুমানটি। পরে গ্রামবাসী পশু চিকিৎসক ডেকে এনে আহত হনুমানটির চিকিৎসা দিলেও বাঁচানো যায়নি আগন্তুক বিরল প্রজাতির হনুমানটিকে। ধারণা করা হচ্ছে সীমান্তবর্তী জেলা থেকে হনুমানটি পণ্যবাহী ট্রাকে করে জেলায় এসেছিল।

এব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল ইসলাম বলেন, এই ঘটনা খুবই দুঃখজনক এবং হতাশার। স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি আমাদেরকে জানালে হনুমানটি উদ্ধারের উদ্যোগ নেওয়া যেত এবং হনুমানটিকে বনবিভাগের মাধ্যমে দিনাজপুরের সংরক্ষিত বনে অবমুক্ত করা যেত।

সান নিউজ/এমএল/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা