সারাদেশ

৩৫ মাস পর এলো ভারতীয় চাল 

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর : দীর্ঘ ৩৫ মাস পর ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি করা হয়েছে। দেশে চালের বাজার স্বাভাবিক রাখতে আমদানি করা চালের প্রথম চালানের ১১২ মেট্রিক টন দেশে পৌঁছেছে। দিনাজপুরের হাকিমপুর উপজেলার মেসার্স জগদিশ চন্দ্র রায়ের ১১২ মেট্রিক টন চালের প্রথম চালানের তিনটি গাড়ি শনিবার (৯ জানুয়ারি) দুপুরে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।

মেসার্স জগদিশ চন্দ্র রায়ের ম্যানেজার শ্রীপদ জানান, সরকারের বিভিন্ন শর্তাবলি মেনে ১০ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি পেয়েছি। আজ আমাদের প্রথম চালানের ৬০০ মেট্রিক টনের মধ্যে ১১২ মেট্রিক টন স্বর্ণা-৫ জাতের চাল দেশে প্রবেশ করল। আশা করছি অন্য আমদানিকারকদের আমদানি করা চাল দু-একদিনের মধ্যে বন্দরে প্রবেশ করবে। চাল আমদানি শুরু হলে এবং সঠিক সময়ে দেশের বিভিন্ন মোকামে চাল সরবরাহ করতে পারলে দেশের বাজারে দাম কমে আসতে শুরু করবে।

এদিকে হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর-রশিদ হারুন জানান, দীর্ঘ ৩৫ মাস পর হিলি বন্দর দিয়ে দেশে চালের চালান এল। বন্দরে ৩৫৬ ডলারে চাল আমদানি করা হচ্ছে। বন্দরের অন্যান্য প্রতিষ্ঠানও চাল আমদানির জন্য এলসি করেছে। চাল আমদানি পুরোদমে শুরু হলে বাজারে চালের দামও কমে আসবে।

সান নিউজ/এএমএ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা