সারাদেশ

ডিজিএফআই পরিচয়দানকারী যুবক আটক

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে গোয়েন্দা সংস্থা (ডিজিএফআইয়ের) পরিচয় দিয়ে প্রার্থীর কাছ থেকে টাকা দাবি করতে গিয়ে যুবক আটক।

শনিবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার লোহাগাছ সাতরাস্তা এলাকা থেকে ডিজিএফআই পরিচয়দানকারী সদস্যকে জনতা আটক করে। পরে খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

ডিজিএফআই পরিচয়দানকারী সোহেল রানা রাকিব (৩৬) সদস্য মাগুরা সদর উপজেলার বামনখালী গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে।

শ্রীপুর থানার এসআই রফিকুল ইসলাম জানান, রাকিব পৌরসভা নির্বাচনে বিভিন্ন প্রার্থীর কাছ থেকে ডিজিএফআই পরিচয়ে কৌশলে টাকা নিতেন।

শনিবার জনতার সন্দেহ হলে স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করেন, প্রশ্নের তোপের মুখে তার পরিচয় জানতে চাইলে রাকিব কোন বৈধ পরিচয়পত্র দেখাতে পারেননি। পরে থানায় খবর দেওয়া হলে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/টিআইএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা