সারাদেশ

অপহরণের ৫ দিন পর কলেজছাত্রের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড় : পঞ্চগড় আটোয়ারী উপজেলায় ফাহিদ হাসান সিফাত (১৮) নামের ৫ দিন অপহরণের পর কলেজছাত্রের লাশ উদ্ধার করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (৯ জানুয়ারি) সকালে ৮টা সময় আটককৃত অপহরণকারী মতিউর রহমানের স্বীকারোক্তিতে উপজেলার ছোটদাপ এলাকায় মাটিতে পুতে রাখা লাশ উদ্ধার করেছে র‌্যাব।

এ ঘটনায় দুইজনকে আটক করে র‌্যাব। আটককৃতদের একজন ছোটদাপ এলাকার মখলেছার ছেলে মতিউর রহমান অপর একজন ওসমানের ছেলে লিমন।

নিহত ফাহিদ হাসান সিফাত উপজেলা ছোটদাপ এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে। সে দিনাজপুর আর্দশ কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিল।

এদিকে, গত ৪ জানুয়ারি রাতের সময় ব্যাডমিন্টন খেলার জন্য বাড়ি থেকে বের হয়ে যায় আর বাড়িতে ফিরেনি সিফাত। ফিরতে দেরি হওয়াতে অনেক খোঁজাখুঁজি করেও তার কোন
খুঁজ পায়নি। এতে পরের দিন আটোয়ারী থানায় সাধারণ ডায়েরি করা হয়।

গত ৬ জানুয়ারি রাত ৯টার সময় সিফাতের নাম্বার থেকে বাবার মুঠোফোনে ফোনে পাঁচ লক্ষ টাকা সিফাতের জন্য মুক্তিপণের দাবি করা হয়। অন্যথায় মুক্তিপণ সময় মত না দিলে সিফাতের প্রাণে মেরে ফেলার এক প্রকার হুমকি দেয় অপহরণকারীর চক্র। এর পরের দিন দুপুরে ফোন আসে এবং সিফাতের কান্নার আওয়াজ শোনা যায় পরবর্তিতে তার বাবা বিকাশে আট হাজার টাকা দিয়ে দেন।

পরিবার লোকজনের সূত্রে জানা যায়, নিহত সিফাতের সন্ধান কোনভাবে না পেয়ে র‌্যাব-১৩ এর অধিনায়ক বরাবরে ছেলের উদ্ধারের জন্য আবেদন করেন নিহতের বাবা শফিকুল ইসলাম।

প্রেসব্রিফিং র‌্যাব-১৩ নীলফামারী ব্যাটালিয়নের কমান্ডার রেজা আহমেদ ফেরদৌস জানান, নিহত সিফাতের ব্যবহৃত মোবাইল নাম্বার ট্রাকিং এর মাধ্যমে উপজেলার ছোটদাপ এলাকার মখলেছের ছেলে মতিউর রহমানকে আটক করা হয়। পরবর্তিতে তার স্বীকারোক্তিতে ওসমান ছেলে লিমনকে (২২) আটক এবং নিহত সিফাতের লাশ উদ্ধার করতে সক্ষম হই। লাশ উদ্ধারের পর পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

এ ব্যাপারে আটোয়ারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইজার উদ্দিন ঘটনার বিষয় নিশ্চিত করে বলেন মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/আর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা