সারাদেশ

গাংনীতে বিদ্রোহী প্রার্থীকে যুবলীগ থেকে অব্যাহতি 

নিজস্ব প্রতিনিধি, মেহেরপুর : মেহেরপুর গাংনী পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করায় স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলামকে দল থেকে অব্যাহতি দিয়েছে জেলা যুবলীগ।

শনিবার (৯ জানুয়ারি) বিকেলে গাংনী বাসস্ট্যান্ডে এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় যুবলীগের সিদ্ধান্তে আশরাফুল ইসলামের অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর জেলা যুবলীগ আহবায়ক মাহফুজুর রহমান রিটন।

আশরাফুল ইসলাম মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ছিলেন।

শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড চলামান রাখতে গাংনী পৌরসভায় নৌকা প্রতীক বিজয়ী করতে আহবান জানান মাহফুজুর রহমান।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন- গাংনী উপজেলা যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা যুুবলীগ নেতৃবৃন্দ। এর আগে গাংনী শহরের বিভিন্ন স্থানে নৌকার পক্ষে গণসংযোগ করেন মাহফুজুর রহমান রিটনসহ যুবলীগ নেতৃবৃন্দ।

গাংনী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক মেয়র আহম্মেদ আলী। বর্তমান মেয়র আশরাফুল ইসলাম দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে ২০১৫ সালের নির্বাচনে তিনি বিদ্রোহী প্রার্থী থাকায় স্থানীয় মনোনয়ন বোর্ড থেকে ছিটকে পড়েন তিনি। আগামী ১৬ জানুয়ারি গাংনী পৌরসভা নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সান নিউজ/এ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা