সারাদেশ

সিলেটে আরও ১৩ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত কারো মৃত্যু হয়নি। স্বস্তির বিষয়, এ নিয়ে টানা দু'দিন করোনায় মৃত্যুহীন সিলেট বিভাগে।

তবে গত ২৪ ঘন্টায় নতুন ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর বিপরীতে সুস্থ হয়েছেন মাত্র ৪ জন। নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ১০, হবিগঞ্জের ১ ও মৌলভীবাজারের ১ জন। অপরজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগী।

এনিয়ে বিভাগজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৬শ' ৩। এরমধ্যে সিলেট জেলার ৯ হাজার ২শ ২৭, সুনামগঞ্জের ২ হাজার ৫শ' ১৮, হবিগঞ্জের ১ হাজার ৯শ' ৬৬ এবং মৌলভীবাজারের ১ হাজার ৮শ' ৯২ জন।

এ বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ জন। তাদের ২ জন সিলেট ও ২ জন সুনামগঞ্জের অধিবাসী। সব মিলিয়ে সুস্থতার সংখ্যা ১৪ হাজার ৬শ' ৬০। এরমধ্যে সিলেট জেলার ৮ হাজার ৮শ' ৪০, সুনামগঞ্জের ২ হাজার ৪শ' ৭৭, হবিগঞ্জের ১ হাজার ৬শ' ২ ও মৌলভীবাজারের ১ হাজার ৭শ' ৪১ জন।

গত দু'দিনে সিলেট বিভাগে করোনায় কারো মৃত্যু না হলেও ইতিপূর্বে মোট মৃতের সংখ্যা ২শ' ৬৬। এদের মধ্যে সিলেট জেলার ২০২, হবিগঞ্জের ১৬ মৌলভীবাজারের ২২ ও সুনামগঞ্জের ২৬ জন।

বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ৩৩ জন। এদের মধ্যে সিলেট জেলার ২৮, সুনামগঞ্জের ৩ হবিগঞ্জ ও মৌলভীবাজারের ১ জন করে।
আর করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীনের সংখ্যা ২০৪২ জন।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে সিলেটের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সুলতানা রাজিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা