সারাদেশ

ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচা খুন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা থেকে ভাতিজাকে বাঁচাতে গিয়ে খুন হয়েছেন চাচা আব্দুর রশিদ (৬০)।

বুধবার ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় কুড়িপন বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রশিদ ধেরুয়া কড়েহা গ্রামের মৃত এলাহি বক্সের ছেলে।

মামলা ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টার দিকে কুড়িপন বাজারে মো. রুমান মিয়াকে ঘেরাও করে মারপিট করতে থাকে ধেরুয়া কড়েহা গ্রামের মো. মোস্তফার ছেলে মো. মোস্তাকিন গং। খবর পেয়ে ভাতিজাকে বাঁচাতে সেখানে ছুটে যান আব্দুর রশিদ (৬০)।

এসময় প্রতিপক্ষরা রড দিয়ে আব্দুর রশিদের মেরুদণ্ডে আঘাত করে। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গৌরীপুর থানার এসআই মো. নজরুল ইসলাম জানান, এ ঘটনায় গৌরীপুর থানায় নিহতের ছেলে মো. নিজাম উদ্দিন মামলা করেছেন।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা