সারাদেশ

অস্ত্রের মুখে শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : শ্রীমঙ্গলে অস্ত্রের মুখে অর্পণা রাণী পাল নামে এক স্কুল শিক্ষিকার স্বর্ণের চেইন ছিনতাই এর খবর পাওয়া গেছে।

বুধবার (৬ জানুয়ারী) দুপুর ১১ টার দিকে উপজেলার ভূনবীর ইউনিয়নের পশ্চিম লয়ারকুল এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার অর্পণা রাণী পাল পশ্চিম লয়ারকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বলে জানা গেছে। এ ঘটনায় অর্পণা রাণী পাল শ্রীমঙ্গল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

শ্রীমঙ্গল থানা সূত্রে জানা গেছে, ঘটনার দিন স্কুল শিক্ষিকা প্রতিদিনের মতো শ্রীমঙ্গলের বাসা থেকে সিএনজি অটো রিক্সাযোগে স্কুলের যাবার পথে ভূনবীর ইউপি অফিসের পশ্চিম পাশে নেমে পড়েন। পরে পায়ে হেঁটে পশ্চিম লয়ারকুল এর জনৈক গেদু মিয়ার বাড়ির সামনে এলে একটি মটরসাইকেল আরোহী দুই যুবক তার পথরোধ করে। এ সময় এক যুবক ধারালো ছুড়ির মুখে অর্পণা রানী পালকে জিম্মি করে ১২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। হারানো স্বর্ণের চেইনের মূল্য ৫০ হাজার টাকা বলে অর্পণা রাণী পাল দাবী করেছেন।

শ্রীমঙ্গল থানার ওসি (অপারেশন) নয়ন কারকুন জানান, স্কুল শিক্ষিকা তার স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এ অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের চিহ্নিত করে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান।

সান নিউজ/এসকেডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা