সারাদেশ

মানিকগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড


নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জে স্ত্রী হত্যার দায়ে একরামুল হক রবিন নামে এক ব্যক্তিকে মৃত্যুদন্ডের রায় দিয়েছেন আদালত।

বুধবার (৬ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আলী হোসাইন এই রায় দেন। দন্ডপ্রাপ্ত রবিন জেলার সাটুরিয়া উপজেলার গোলড়া এলাকার রফিকুল ইসলাম মিলুর ছেলে।

রাষ্ট্রপক্ষে আইনজীবী জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এ কে এম নুরুল হুদা রুবেল জানান, ২০০৭ সালে চাঁদপুরের মতলব উপজেলার আশ্বিনপুর গ্রামের মনিরুল ইসলামের মেয়ে মিতুর (২৪) সাথে রবিনের পারিবারিক ভাবে বিয়ে হয়।

বিয়ের পর মিতুর পরিবারের কাছে রবিন যৌতুক দাবি করে। ওই সময় এক লক্ষ ১০ হাজার টাকা রবিনকে দেন মিতুর পরিবার। পুনরায় মিতুর পরিবারের নিকট সাড়ে চার লাখ টাকা যৌতুক দাবি করে রবিন।

যৌতুকের টাকা না পেয়ে ২০০৮ সালের ১৭ই জুলাই রাতে মিতুকে শারীরিকভাবে নির্যাতন করে হত্যা করে পালিয়ে যায় রবিন। এর পরদিন অর্থাৎ ১৮ জুলাই এ ঘটনায় সাটুরিয়া থানায় মিতুর মামা ইকবাল হোসেন বাদী হয়ে মিতুর স্বামী ও শ্বশুর রফিকুল ইসলামকে আসামী করে মামলা করেন।

২০০৯ সালে তদন্ত কর্মকর্তা আদালতে আসামী রবিন ও তার বাবা রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন।

এরপর মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামী একরামুল হক রবিনের বিরুদ্ধে মুত্যুদন্ডের রায় ঘোষণা করেন এবং রবিনের বাবা রফিকুল ইসলামের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালতের বিচারক তাকে বেকসুর খালাস প্রদান করেন।


সান নিউজ/এসআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা