সারাদেশ

ভোলায় ৫ ব্যারেল চোরাই তেলসহ আটক ৪

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলা সদর ডোমপট্টি এলাকা থেকে ৫ ব্যারেল চোরাই তেল জব্দ করেছে ভোলা সদর থানা পুলিশ। এ সময় চোরাই তেলসহ ৪ জনকে আটক করা হয়।

বুধবার (৬ জানুয়ারি) সকালে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়।

পুলিশি সূত্রে জানাযায়, মঙ্গলবার (৫ জানুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই শ্রীকান্তের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ভোলা সদর ডোমোপোট্টী এলাকায় ১টি পিকয়াপ ভ্যানে করে অবৈধভাবে পাচারের সময় এই তেল জব্দ করে। এসময় তেল পাচারকারী চক্রের ৪ জন সদস্য বাবুল (৩৫), শরিফ (৩২), সোহেল (৩০), তানভিরকে (৩৬) গ্রেফতার করা হয়।

ভোলা সদর থানা ওসি এনায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডোমপট্টী এলাকা থেকে তেল পাচারকালে ৫ ব্যারেল অবৈধ তেল জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তেল রেখে পালিয়ে যায় এক কারবারি। পরে তাকেও বালুর মাঠ থেকে আটক করা হয়। মোট ৪ জন আটক ও ৫ ব্যারেল তেল জব্দ করা হয়। অবৈধ তেল পাচারকারীদের আটক করতে প্রতিনিয়ত পুলিশের অভিযান অব্যাহত আছে। তিনি বলেন, জব্দকৃত তেল থানায় রয়েছে। আটককৃত দের নামে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এমআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা