সারাদেশ

মানিকগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের রাজনগর গ্রাম থেকে শনিরাম মালো (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত যুবক ওই এলাকার হরি মালোর ছেলে।

এ বিষয়ে আটিগ্রাম ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড মেম্বার জয়নাল আবেদীন বলেন, মানিকগঞ্জ জেলা শহরের একটি মিষ্টি তৈরির দোকানে শ্রমিক হিসেবে কাজ করতো শনিরাম মালো। মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিল সে। পরে সকালে বাড়ির পাশের একটি কৃষি জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পরিবারের স্বজনদেরকে বিষয়টি নিশ্চিত করেন।

মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে তদন্তানুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

সান ‍নিউজ/এমএসআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা