সারাদেশ

‘সড়ক পরিবহন আইন’ মেনে চলার বিকল্প নেই

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : ‘সড়ক পরিবহর আইন মেনে চলুন, নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলুন’ স্লোগানে খাগড়াছড়িতে পরিবহন আইন ও নিরাপদ সড়ক সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (৬ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি জেলা শহরের শাপলা চত্বর এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ।

এ সময় খাগড়াছড়ি জেলা ট্রাফিক বিভাগের টিআই সুপ্রিয় দেব, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, ট্রাফিক সাজেন্ট তরুণ দাশ, ফারুক হোসাইনসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশ নেয়। এতে জেলা পুলিশের পক্ষ থেকে সড়ক পরিবহন আইন সংক্রান্ত চালক, মালিক, যাত্রীদের করণীয় এবং ট্রাফিক চিহৃাবলী উল্লেখিত লিফলেট ও সচেতনতামূলক স্টিকার বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ বলেন, সড়ক পরিবহনের ক্ষেত্রে আইন রয়েছে। আইন আনুযায়ী শুধু জরিমানা করলেই সমাধান নয়। সকলে আইন মানলে সড়কে সাধারণ মানুষের প্রাণহানী হবে না। সড়কে চালক, পথচারী ও যাত্রীদের প্রাণ যাবে এটি কারো কাম্য নয়।

তাই সচেতন থাকলে চালক, যাত্রী, মালিক ও পথচারীদের জন্য জীবনের নিরাপত্তার সহায়ক হবে। জীবন বাঁচাতে সড়ক পরিবহন আইন মেনে চলার কোন বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।

সান নিউজ/এএম/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা