সারাদেশ

ধর্ষণের মিথ্যা মামলায় বাদীর ৭ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, জয়পুরহাট : ধর্ষণের মিথ্যা মামলা দায়ের করার অভিযোগে বাদীকে ৭ বছরের কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা আনাদায়ে আরও ৫ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৬ জানুয়ারি) জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল ও জেলা জজ মো. রোস্তম আলীর আদালত দুপুরে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, কালাই উপজেলার বিয়ালা গ্রামের বাদী নন্দ রাণী মালী গত ২০১৪ সালের ২১ এপ্রিল রাতে ধর্ষণের অভিযোগে একই গ্রামের আবুল হায়াতের বিরুদ্ধে ২২ এপ্রিল মামলা করেন। মামলার পর পুলিশ তদন্ত করে ঘটনাটি মিথ্যা বলে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এতে বাদী নারাজি দিলে আদালত তা আমলে নেয়। আজকে মামলাটির সাক্ষির তারিখ ছিল। বাদী নন্দ রাণী আদালতে এসে মামলাটি মিথ্যা বলে সাক্ষি দিলে আদালতের বিচারক মিথ্যা মামলা করার অভিযোগে বাদীর বিরুদ্ধে এ আদেশ দেন। পরে আদালতের নির্দেশে বাদীকে জেলা কারাগারে পাঠানো হয়।

আসামিকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ কৌঁসুলি ফিরোজা চৌধুরী। আর আসামি পক্ষের কৌঁসুলি ছিলেন কাজী রাব্বিউল হাসান মোনেম।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

খুলনায় গুলিতে কিশোরী আহত

খুলনায় গুলিবিদ্ধ হয়েছে এক কিশোরী। শনিবার (২৫ জুলাই) রাতে নগরীর হরিণ...

সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫

সিরিয়ার দেইর আজ জোর-দামেস্ক মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন ন...

দাপটের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত

আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ হারায় তীব্র সমা...

পোকার বিতর্কের পর জোড়া গোলে নেইমার

বিশ্বকাপে প্রত্যাশিত সুযোগ না পাওয়া, শেষ ষোলোতে নরওয়ের কাছে ব্রাজিলের বিদায় এ...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা