সারাদেশ

রাজশাহীতে স্ত্রী- শিশুকন্যা হত্যা, স্বামী আটক

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : রাজশাহীর পুঠিয়ায় স্ত্রী পলি খাতুন ও ৫ মাসের শিশু কন্যা ফারিয়াকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামী ফিরোজের বিরুদ্ধে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) সকালে ঢাকার গাবতলী এলাকা থেকে অভিযুক্ত স্বামী ফিরোজকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে রাজশাহীর পুঠিয়া উপজেলার গোপালহাটি গ্রামের ফকিরপাড়া এলাকায় মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে।

রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফিরোজ আরপিএল এলিগেন্স বাসে সুপারভাইজার হিসেবে কাজ করেন। একটি সড়ক দুর্ঘটনায় তার এক পা কাটা পড়ে। এরপর থেকে তিনি অতিমাত্রায় হেরোইনে আসক্ত হয়ে পরে। মাঝেমধ্যে টাকা চাওয়ায় স্ত্রী পলি খাতুনের সাথে প্রায়ই ঝগড়া করতেন ফিরোজ। এই রাগে স্ত্রী ও কন্যাশিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা