সারাদেশ

বিএনপি গণতন্ত্রের মানেই বুঝে না: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপি গণতন্ত্রের মানেই বুঝে না। বিএনপির’র সময় মানুষ খুন হলে খুনিরা রাস্তায় হেসে বেড়াত, আর ভদ্র মানুষ বাড়িতে চুপ করে বসে থাকত।

মন্ত্রী সোমবার (৪ জানুয়ারি) বিকেলে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বর্তমান সরকার গণতন্ত্রে বিশ্বাস করে বলেই বিএনপি আজ কথা বলতে পারে। আর যারা অন্যায় করে তাদের সাজা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রে বিশ্বাস করেন বলেই দেশে গণতন্ত্র এনে দিয়েছেন।

কসবা আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগ আহবায়ক আফজাল হোসেন রিমনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহবায়ক এমজি হাক্কানী প্রমুখ।

অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে কেক কেটে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।


সান নিউজ/পিডি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

আগামী ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণ

আগামী ৫ দিন দেশজুড়ে হালকা থেকে মাঝারি এবং স্থানভেদে মাঝারি ধরনের ভারি থেকে ভা...

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

বাগেরহাটে আইনজীবী হত্যা: ৫০ ঘণ্টায় গ্রেফতার ৪, উদ্ধার ছোরা

বাগেরহাটে আলোচিত আইনজীবী এডভোকেট নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় বড় অগ্রগতি প...

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি পরিত্যক্ত একনলা এলজ...

‘মিথ্যা বলব না’, বিশ্বকাপ-ব্যর্থতা নিয়ে মুখ খুললেন এমবাপে

সেমিফাইনালে স্পেনের কাছে হেরে হ্যাটট্রিক ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া করে বিশ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা