সারাদেশ

ফটিকছড়িতে মাদ্রাসার সভায় চাঁদার দাবি, দুর্বৃত্তদের হামলা আহত ৬

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : ফটিকছড়িতে একটি মাদ্রাসার সভা ও খাস জায়গাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে ৬ জন।

সোমবার (৪ জানুয়ারি) পশ্চিম নানুপুর দারুচ্ছালাম ঈদগাহ মাদ্রসায় এ ঘটনা ঘটে। জানা যায়, নানুপুর দারুচ্ছালাম মাদ্রাসার সভা ও খাস জায়গা দখলকে কেন্দ্র করে মাদ্রাসা এবং যুবলীগ নেতা হাসান গ্রুপের সাথে সংর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন মুহাম্মদ নুরুউদ্দিন, মজিবুল হক, জুবায়ের, এমদাদ, বাহাদুর আলমসহ ৫ জন। আহতদেরকে এলাকাবাসীর উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এদিকে ঘটনাস্থলে সহকারী পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) আব্দুল্লাহ আল মাসুম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সায়েদুল আরেফিন, উপজেলা চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ আবু তৈয়ব, ফটিকছড়ির থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম দ্রুত উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মাদ্রাসা কর্তৃপক্ষ বলেন, মাদ্রাসা নির্মাণ ও আমাদের মাদ্রাসার সভার ডেকোরেশন করাকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগ নেতা চাঁদা দাবী করে। আমরা চাঁদা দিতে অস্বীকার করলে হামলা চালায়। সন্ত্রাসীদের গুলিতে আমাদের ৫/৬ জন আহত হয়েছে।

যুবলীগ নেতা হাসান চাঁদা দাবী অস্বীকার করে বলেন, মাদ্রাসার নামে একটি পক্ষ সরকারী খাস জায়গা দখল করছে। আমরা বাঁধা দিতে গেলে আমাদের উপর হামলা চালায়।

এ ব্যাপারে ফটিকছড়ির থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম বলেন, মাদ্রাসার সভা ও বিরোধীয় জায়গাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫ জন আহত হয়েছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখনো কোন মামলা করা হয়নি বলেও তিনি জানান। এ ঘটনায় গোলাগুুলির ঘটনা ঘটেছে বলে তিনি স্বীকার করেন।

সান নিউজ/জেএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা