সারাদেশ

আহত র‌্যাব সদস্যদের দেখতে হাসপাতালে র‌্যাব ১৪ অধিনায়ক

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা গ্রামে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত দুই র‌্যাব সদস্যকে দেখতে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে আসেন র‌্যাব ১৪ অধিনায়ক লে: কর্ণেল এফতেকার উদ্দিন।

সোমবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় তিনি হাসপাতালে ভর্তি দুই র‌্যাব সদস্যদের শারীরিক অবস্থার খােঁজ খবর নেন।

পরে হাসপাতাল প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক ব্যবসায়ীদের একটি দল বড় চালান নিয়ে অবস্থান করছে এই সংবাদের ভিত্তিতে র‌্যাব ১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা অভিযান চালায়।

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মনতলা গ্রামে ঢুকে যায়। র‌্যাব সদস্যরা সেখানে পৌঁছলে মাদক ব্যবসায়ী তাদের উপর হামলা চালায়। হামলায় কনস্টেবল আপন চৌধুরী ও সৈনিক মাসুদ আহত হয়। আত্ম রক্ষার্থে র‌্যাব সদস্যরা তিন রাউন্ড গুলিবর্ষণ করে। এতে একজন মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়। তাৎক্ষনিক তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, তাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক প্রতিহত করতে র‌্যাব সদস্যরা জীবন বিসর্জন দিতেও প্রস্তুত রয়েছে।

সান নিউজ/পিডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা