সারাদেশ

মৌলভীবাজারে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের জাতীয় পতাকা উত্তোলন কেক কাটা ও আলোচনার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে।

সোমবার (৪ জানুয়ারি) সকালে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম এর সঞ্চালনায় ও জেলা ছাত্রলীগের সভাপতি আমীরুল হোসেন চৌধুরী আমীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. ফজলুর রহমান।

বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. মসুদ আহমদ,সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সোয়েব, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল মুহিদ টুটু, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ, সাবেক ছাত্রলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম সুমন, সাবেক ছাত্রলীগের আহবায়ক মবশির আলী প্রমুখ।

সান নিউজ/এসডি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা