সারাদেশ

দায়িত্ব নিলেন না.গঞ্জের নতুন ডিসি মো. মোস্তাইন বিল্লাহ

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সদ্য বিদায়ী জেলা প্রশাসক জসিম উদ্দিন তাকে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব অর্পণ করেন।

এর আগে জেলা প্রশাসক কার্যালয়ে মো. জসিম উদ্দিনকে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হয় এবং সার্কিট হাউজে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরিশেষে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানান।

মো. জসিম উদ্দিনকে বদলি করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব পদে নিযুক্ত করা হয়েছে। তিনি ২০তম বিসিএস কর্মকর্তা। ২০১৯ সালের ২৪ জুন থেকে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে মো. জসিম উদ্দিন দায়িত্ব পালন করে আসছিলেন।

প্রসঙ্গত, জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ২১তম বিসিএস কর্মকর্তা। ২০১৯ সালের ২৩ জুন বরগুনায় জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন তিনি। বরগুনার জেলা প্রশাসক হওয়ার আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপপরিচালক ছিলেন। তিনি মাগুরার শ্রীপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোল্লা নবুয়ত আলীর ছেলে।

সান নিউজ/এনএসি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা