সারাদেশ

ভালোবেসে দ্বিতীয় বিয়ে করে তালাক, অতঃপর আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : বগুড়ায় দ্বিতীয় স্বামীকে তালাক দিয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে শিরিন বেগম (২১) নামে এক গৃহবধূ।

শনিবার (২ জানুয়ারি) রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শিরিন বেগম বগুড়া শহরের চকলোকমান এলাকার মৃত নজির উদ্দিনে মেয়ে।

শিরিনের ছোটবোন সাবিহা জানান, ৫-৬ বছর আগে তাদের বাবার মৃত্যুর পর মা অন্যত্র বিয়ে করেন। বড়বোন শিরিন দুই বছর আগে শিশু সন্তান রেখে প্রথম স্বামীকে ছেড়ে পালিয়ে শাজাহানপুর উপজেলার বেজোড়া দক্ষিণপাড়ার আব্দুস সালামের ছেলে জিন্নাহকে বিয়ে করেন। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ ছিল না।

ঘটনার দিন শিরিন ফোন করে ক্ষমা চেয়ে বলে ‘স্বেচ্ছায় দ্বিতীয় স্বামীকে তালাক দিয়েছি। আর কোন দিন তোদের সঙ্গে দেখা হবে না। হাতে গ্যাস ট্যাবলেট রয়েছে। চিরতরে চলে যাচ্ছি। পারলে এসে দেখে যাস।’

‘এ সময় তাকে অনেক নিষেধ করলেও না শুনে ফোন কেটে দেয়। এরপর তার মৃত্যুর খবর পাই।’

চকলোমান এলাকার আব্দুর রফিক শেখ মানিক নামে এক প্রতিবেশী জানান, শনিবার সন্ধ্যায় চকলোকমান এলাকার এক পরিচিত নারী ফোনে বলেন- শিরিন বগুড়া সাতমাথা এলাকায় অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। হাসপাতালে নিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি আসেন। এরপর রাত ৮টার দিকে হাসপাতালে পৌঁছার আগেই শিরিনের মৃত্যুর খবর পাই।

শিরিনের দ্বিতীয় স্বামী জিন্নাহ জানান, গত বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) স্বেচ্ছায় শিরিন আমাকে তালাক দিয়ে তার সবকিছু নিয়ে চলে যায়। এরপর তার সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। পরে লোকমুখে শিরিনের মৃত্যুর খবর জেনেছি।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর জানান, গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা