সারাদেশ

রাঙামাটিতে জাতীয় সমাজসেবা দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : রাঙামাটিতে জাতীয় সমাজসেবা দিবস পালিত। শনিবার (২ জানুয়ারি) সকালে জেলা পরিষদ, সমাজসেবা অধিদপ্তর ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ আয়োজনে “ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ বিনির্মাণে, সেবা ও সুযোগ প্রান্তজনে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় রাঙামাটিতেও জাতীয় সমাজসেবা দিবস ২০২১ উদযাপন উপলক্ষে বেলুন ও ফেস্টুন উড়ানোর পর পরিষদের সভাকক্ষে (এনেক্স ভবনে) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ঝর্ণা খীসা ও রেমলিয়ানা পাংখোয়া।

আলোচনা সভায় প্রধান অতিথি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেন, সামাজিকভাবে অবহেলিত, সুবিধা বঞ্চিত, প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। সমাজের সকলে যাতে সমান সুযোগ পায় এবং সরকারের কল্যাণমূলক কর্মকান্ড থেকে বঞ্চিত না হয় সেদিকে সকলের নজর রাখতে হবে।

তিনি বলেন, সীমাবদ্ধ সম্পদের মধ্যেও সরকার সকলের কল্যাণে কাজ করে যাচ্ছে। সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধীদের কল্যাণ এবং দূরারোগ্য রোগীদের চিকিৎসার খরচ প্রদানের মাধ্যমে সরকার সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যাচ্ছে।

পরে অতিথিরা বিধবা ভাতার বই, বয়স্ক ভাতার বই, সুবর্ণ নাগরিক কার্ড, হুইল চেয়ার ও প্রতিবন্ধী স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করেন।

সান নিউজ/এমকেইউ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা