সারাদেশ

টঙ্গিবাড়ীতে ২ ভাইকে পিটিয়ে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ি উপজেলায় চাঁদা না দেওয়ায় ইতালি প্রবাসীসহ ২ ভাইকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় শনিবার (২ জানুয়া) রাতে টঙ্গীবাড়ী থানায় আভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গেছে, টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও গ্রামের বিএনপির পাঁচগাও ইউনিয়ন সাধারণ সম্পাদক ইয়ার হোসেন মোল্লাগংদের সঙ্গে প্রতিবেশী স্বেচ্ছাসেবক লীগ পাঁচগাও ইউনিয়ন সাধারণ সম্পাদক বিল্লাল বেপারীগংদের জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো।

সম্প্রতি বিল্লাল এর ছোটভাই দুলাল বেপারী ইতালী হতে ফিরে আসলে ইয়ার মোল্লা ও তার ভাতিজা সজিব মোল্লা থার্টি ফাষ্ট নাইট উদযাপন করার জন্য ইতালি ফেরত দুলাল বেপারীর কাছে চাঁদা দাবী করে বলে জানান আহত বিল্লাল বেপারী ।

চাঁদা না দেওয়ায় শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে সাতুল্লা বেবি স্ট্যান্ড হতে বাড়ি ফেরার পথে সতুল্লা জনকল্যাণ সংঘের কাছে পৌঁছালে আগে থেকে ওৎপেতে থাকা ইয়ার হোসেন মোল্লা, সোহেল মোল্লা, আরিফ মোল্লা, সজিব মোল্লাসহ ১০/১২জন বিল্লাল বেপারী ও তার ভাই দুলাল বেপারীকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী বিল্লাল বেপারী জানান, আমার ভাই দুলাল বেপারীর কাছে ইয়ার মোল্লা গংরা চাঁদা চেয়েছিলো। চাঁদা না দেওয়ায় আমার ভাইয়ের উপর বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় হামলা চালিয়ে তাকে কিল ঘুসি মারে ইয়ার মোল্লা গংরা।

এ ব্যাপারে আমরা থানায় অভিযোগ করায় শনিবার আবারও আমাদের উপর হামলা চালিয়ে আমাদের পিটিয়ে কুপিয়ে জখম করেছে ওরা।

এ ব্যাপারে টঙ্গীবাড়ি থানা ওসি- হারুন অর রশিদ জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এনএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা