সারাদেশ

বেপরোয়া বাস কেড়ে নিল ২ তরুণীর প্রাণ

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : গাজীপুরে পোশাক কারখানায় চাকরির ইন্টারভিউ দিতে এসে তাকোয়া পরিবহনের বাসচাপায় দুই তরুণীর মৃত্যু হয়েছে।

শনিবার (২ জানুয়ারি) দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের সালনা হাইওয়ে থানার বাইমাইল এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- পাবনা জেলার বেড়া থানার আজিজুর রহমানের স্ত্রী মোসা. বকুল আক্তার (২০) ও বগুড়া জেলার ধুনট থানার গাজিয়াবাড়ি এলাকার হাবিবুর রহামানের মেয়ে মোসা. করুণা আক্তার (২০)।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত করুণা ও বকুল আক্তার কোনাবাড়ির বাইমাইল এলাকার স্থানীয় মো. আনোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। শনিবার সকালে তারা ওই এলাকার ফাইজা নামক পোশাক কারখানায় চাকরির ইন্টারভিউ দিতে যান।

ভাইভা শেষে তারা দুজন হাত ধরাধরি করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় হঠাৎ তাকোয়া পরিবহনের একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তারা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সালনা হাইওয়ে থানার ওসি মীর গোলাম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

মো. সাহাবুদ্দিনের গুলশানের বাড়িতে চলছে রঙ ও পরিচ্ছন্নতার কাজ

রাজধানীর গুলশানে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দ...

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্ম...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা