সারাদেশ

‘আইন পাস করে রাজাকারদের তালিকা করা হবে’

নিজস্ব প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর): মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, আগামী সংসদে নতুন আইন পাস করে রাজাকারদের নামের তালিকা করা হবে।

শুক্রবার (১ জানুয়ারি) বিকেলে কালিয়াকৈর উপজেলার পালোয়ানবাড়ি জামে মসজিদের তৃতীয়তলা নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনকালে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, এ মাসের মধ্যে মুক্তিযোদ্ধাদের নামের তালিকা যাচাই করে পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করা হবে।

ভিত্তিপ্রস্তর উদ্বোধনের সময় বীর মুক্তিযোদ্ধা হাজী মো. সানোয়ার হোসেনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবীর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী, কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, চাপাইর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক আলিম আল রাজী (রাজীব), বীর মুক্তিযোদ্ধা মির্জা শামসুল আলম, ২নং চাপাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান সেতুসহ মুসল্লিগণ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।


সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা