সারাদেশ

নানা পেশায় নারীরা আজ সবচেয়ে সফল

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেছেন, আমাদের সমাজ বহুদূর এগিয়েছে। নারীরা এখন আর পশ্চাৎপদ অবস্থানে নেই। তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞানের এই আধুনিক যুগে নারীরা সাফল্যের শীর্ষে অবস্থান করবে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) নগরের লেডিস ক্লাব মিলনায়তনে বাঙালি নারী সংগঠনের উদ্যোগে ‘নারীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রেজাউল বলেন, ঘরে-বাইরে নারীদের সফলতা প্রশংসিত হচ্ছে। শিক্ষায়, উদ্যোক্তা হিসেবে, নানা পেশায় নারীরা আজ সবচেয়ে সফল। মেয়র নির্বাচিত হলে নারী শিক্ষা ও স্বাস্থ্যখাতকে অগ্রাধিকার দেওয়া হবে।

শিল্পী বাসাকের উপস্থাপনায় এবং কান্তা ইসলাম মিনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মহানগর মহিলা আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা মহিউদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন, নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউন্সিলর নিলু নাগ, যুগ্ম সম্পাদক মালেকা চৌধুরী।

প্রধান বক্তা হাসিনা মহিউদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নারীদের উচ্চাসনে অধিষ্ঠিত করেছেন। বিশ্ব দরবারে আমরা তার বদৌলতে মাথা উঁচু করে দাঁডিয়েছি। নারীর শিক্ষা উপবৃত্তি, বয়স্কভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ছুটিসহ অসংখ্য সামাজিক নিরাপত্তাজনিত কর্মসূচি তিনি বাস্তবায়ন করছেন।

বিশেষ অতিথি ফরিদ মাহমুদ বলেন, সমাজে নারীদের একটি ক্ষুদ্র অংশ ইসলাম ধর্মভীরুতাকে পুঁজি করে ঘরে ঘরে বিদ্বেষ ছড়াতে তৎপর। তাদের এই অপতৎপরতা রুখে দিতে হবে।

সান নিউজ/জেএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা