সারাদেশ

৯৯৯ ফোন: শিকল বাঁধা ৪ শ্রমিক উদ্ধার  

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান : বান্দরবান সদর উপজেলার কক্ষ্যাং পাড়া এলাকার এফবিএম ইটভাটায় শ্রমিকদের শিকল দিয়ে বেঁধে অত্যাচার করা অভিযোগ উঠেছে। জরুরি সেবা ৯৯৯ নাম্বার এ ফোন পেয়ে পুলিশ শিকলে বাঁধা অবস্থায় ইটভাটার ৪ শ্রমিককে উদ্ধার করেছে। আর এ ঘটনায় ৭ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার রাতে বান্দরবান সদর থানা পুলিশ এফবিএম ইটভাটা অভিযান চালিয়ে আহত অবস্থায় ইটভাটার ৪ শ্রমিককে শিকল বাঁধা অবস্থায় উদ্ধার করে সদর থানায় নিয়ে আসা হয়। তারা হলেন- নোয়াখালী জেলার বাসিন্দা মো. আবুল কালাম, মো. রিয়াজ, মো. খলিল ও মো. রুবেল।

এদিকে, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইটভাটার মাঝিসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- জাহাঙ্গীর আলম, সাধন চন্দ্র দাশ, মো. শাহাদাৎ হোসেন, মো. জাফর উদ্দিন, মো. জসিম উদ্দিন, নুরুল ইসলাম, মেরহাজ হোসেন। এ বিষয়ে বান্দরবান সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উদ্ধারকৃত শ্রমিক আবুল কালাম বলেন, আমাদের কাজ করিয়ে টাকা না দিয়ে ইটভাটার মাঝি অনেকদিন ধরে শেকল দিয়ে বেঁধে রেখে নির্যাতন করে আসছে। এফবিএম ইটভাটাটি বান্দরবান শহরের টেক্সটাইল মিলনের বলে জানান এ শ্রমিক।

বান্দরবানে ৭টি উপজেলায় অর্ধশতাধিক ইটভাটায় প্রতিনিয়ত শ্রমিকদের আটকে রেখে নির্যাতন করা হয় বলে বিভিন্ন সময় অভিযোগ পাওয়া যায়।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, আটকে রেখে তাদের নির্যাতন করার অভিযোগে মামলা দায়ের হবে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

আশ্বাসের পর বেড়েছে গ্যাস সরবরাহ: মাহদী আমিন

ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের গ্যাস সরবরাহ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা