সারাদেশ

শ্রীমঙ্গলে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গল এখন তীব্র শীত আর কুয়াশায় আচ্ছন্ন। সঙ্গে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী মো. জাহেদুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ মঙ্গলবার শ্রীমঙ্গলে তাপামাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এটিই চলতি শীত মৌসুমে দ্বিতীয়বার রেকর্ডকৃত শ্রীমঙ্গলের সবনিম্ন তাপমাত্রা। গতকাল সোমবার ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।’

এদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গল এবং চুয়াডাঙ্গায় ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা