সারাদেশ

চেক ডিজঅনার মামলায় সাবেক প্রধানমন্ত্রীর ভাই গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনায় সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের ভাই কাজী মুনসুর আহমেদকে চেক ডিসঅনার মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে আদালত থেকে ফেরার পথে খুলনা সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

নগরীর বয়রা এলাকার প্রত্যাশা প্লাজার মার্কেট বিক্রির প্রতিশ্রুতি দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে দেড় কোটি টাকা নেওয়ার অভিযোগে একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দেবাশীষ রায় জানান, পৃথক দুটি ওয়ারেন্টভুক্ত আসামি কাজী মুনসুর আহমেদকে মঙ্গলবার দুপুরে নগরীর কেডি ঘোষ রোড থেকে গ্রেফতার করা হয়। বিকাল সাড়ে চারটার দিকে তাকে আদালতে হস্তান্তর করা হয়েছে। গ্রেফতার কাজী মুনসুর আহমেদ নগরীর ৫৭, ইসলামপুর রোডের মৃত কাজী আহমেদ আলীর ছেলে।

পুলিশ জানায়, কাজী মুনসুর আহমেদের বিরুদ্ধে এক কোটি ২০ লাখ টাকা ও ৩৮ লাখ টাকার দুটি চেক ডিজ অনার মামলা রয়েছে। ওই মামলায় আদালত থেকে সম্প্রতি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা