নরসিংদীতে সিনেমা হলের ভেতর যুবকের লাশ
সারাদেশ

নরসিংদীতে সিনেমা হলের ভেতর যুবকের লাশ

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : নরসিংদীর পাঁচদোনায় ঝংকার নামে বন্ধ থাকা একটি সিনেমা হলের ভেতর থেকে আকাশ (১৮) নামে এক টোকাই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে মাধবদী থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত আকাশ নরসিংদীর রায়পুরা উপজেলার খানাবাড়ি এলাকার আকবর মিয়ার ছেলে। সে গাজীপুরের টঙ্গী এলাকায় বসবাস করে নরসিংদীসহ বিভিন্ন এলাকা থেকে ভাঙ্গারি মালামাল সংগ্রহ করে বিক্রি করতো। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানায়- শুক্রবার ট্রেনে উঠে যাবার পর রাতে টঙ্গীতে না ফেরায় তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর সন্দেহবশত পাঁচদোনা ঝংকার সিনেমা হলের ভেতরে খোঁজ করে আজ দুপুরে তার লাশ দেখতে পায় ওই যুবকের খালাতো বোন টোকাই ফাতেমা বেগম।

সিনেমা হলটি বন্ধ থাকা এবং লোকজন না থাকার সুযোগে আকাশসহ কয়েকজন টোকাই প্রতিনিয়ত ওই সিনেমা হলের পেছন দিক দিয়ে ভেতরে ঢুকে মাদক সেবন করতো বলে জানায় ফাতেমা। সেই সন্দেহ থেকে ফাতেমা সিনেমা হলে তার খোঁজ করে লাশের সন্ধান পায়।

শনিবার দুপুরে খবর পেয়ে মাধবদী থানা পুলিশ সিনেমা হলের ভেতর থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানান, আকাশকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। হত্যার কারণ ও জড়িতদের গ্রেফতারে তদন্তে নেমেছে পুলিশ।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা