'উন্নত দেশ গড়তে মাদকমুক্ত সমাজ গঠনের বিকল্প নেই'
সারাদেশ

'উন্নত দেশ গড়তে মাদকমুক্ত সমাজ গঠনের বিকল্প নেই'

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরার দেবহাটায় বিজয় দিবস উপলক্ষে শনিবার (২৬ ডিসেম্বর) মাদকবিরোধী লক্ষ টাকার ফুটবল খেলা উদ্বোধনকালে খুলনা রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দীন (বিপিএম বার) বলেছেন, আইনের পাশাপাশি সামাজিক ও ধমীয় অনুভূতির মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়তে হবে। একজন মাদকসেবী পরিবার ও দেশের জন্য ক্ষতিকর। আগামীর সুন্দর সমাজ গড়তে মাদক নিমূল করার বিকল্প নেই। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেনের পরিবার আয়োজিত উক্ত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদের সভাপতিত্বে এবং ঢাকাস্থ ব্যাংকার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম মাজহারুল আনোয়ারের পরিচালনায় সাতক্ষীরা-৩ আসনের সাংসদ সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি, সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম।

ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দীন আরও বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে পদ্মাসেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু ট্যানেল সহ অসংখ্য উন্নয়ন বাস্তবায়িত হচ্ছে। আগামী ৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের অন্যতম উন্নত দেশ। আর সে জন্য নতুন প্রজন্মকে এই সুন্দর বাংলাদেশ উপহার দিতে সমাজ থেকে মাদক, সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে হবে।

দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

খেলাটির মিডিয়া পার্টনার হিসেবে সংযুক্ত ছিল দেবহাটা প্রেসক্লাব। পাশাপাশি খেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিল সখিপুর মিতালী সংঘ ও উদয়ণ সংঘ। উদ্বোধনী ম্যাচে টাইব্রেকারে ৫-৪ গোলে ইশ্বরীপুর ফুটবল একাদশকে হারিয়ে গোপালগঞ্জ ফ্রেন্ডস ক্লাব জয়লাভ করে।

সান নিউজ/এমআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা