পরকীয়ার বলি হাছিনার মরদেহ উত্তোলন করে পুনঃতদন্তের দাবি
সারাদেশ

পরকীয়ার বলি হাছিনার মরদেহ উত্তোলন করে পুনঃতদন্তের দাবি

প্রকাশ দাস, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পরকীয়ার জেরে খুন হওয়া ৩ সন্তানের জননী হাছিনা বেগমের হত্যা মামলার প্রতিবেদনে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এবং লাশ পুনরায় উত্তোলন করে তদন্তের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে নিহতের পরিবার।

শনিবার (২৬ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে গৃহবধূর বোন হোস পিয়ারা বেগমের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার স্বজন শেফালি বেগম।

লিখিত বক্তব্যে জানানো হয়, ১০ বছর আগে নবীনগরের ওয়ারুক গ্রামের আইয়ুব আলীর ছেলে দানিছ মিয়ার সঙ্গে চড়িলাম গ্রামের মৃত আব্দুল হাকিমের মেয়ে হাছিনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে দানিছ হাছিনাকে বিভিন্ন সময় যৌতুকের জন্য মারধর করত। এছাড়া দানিছ প্রতিবেশী এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এতে বাধা দেয়ায় গত ৩ ফেব্রুয়ারি দানিছ হাছিনাকে মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য হাছিনাকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করতে চাইলে পুলিশ কৌশলে যৌতুক আইনে মামলা গ্রহণ করে। পরে আদালতে হত্যা মামলা দায়ের করলে তদন্তকারী কর্মকর্তা আসামি পক্ষের দ্বারা প্রভাবিত হয়ে মিথ্যা প্রতিবেদন দিয়েছে বলেও অভিযোগ করেন। এ সময় তারা লাশ উত্তোলন করে পুনঃতদন্তের দাবি জানায়।

সংবাদ সম্মেলনে নিহতের মা আম্বিয়া খাতুন, ভাই আরমান হোসেনসহ পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

সাভারে ছেলের আঘাতে বাবার মৃত্যু

সাভারে মোবাইলের চার্জার না পাওয়া নিয়ে বাবা-ছেলের মধ্যে হাতাহাতির ঘটনায় বাবা ম...

ঝালকাঠিতে অ্যাম্বুলেন্স খাদে, চালকসহ আহত ৬

ঝালকাঠি থেকে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে ছিটকে পড়ে চালক সহ...

যেসব লক্ষণে বুঝবেন মস্তিষ্কে সমস্যা

মস্তিষ্কের রোগের মধ্যে একসময় ব্রেন স্ট্রোককেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হতো।...

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত সড়কের প্রাথমিক কাজ শুরু

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত একটি সড়কের প্রাথমিক কাজ শুরু হয়েছে। সোমবার সকালে...

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযানে ৬৫৩ বোতল ভারতীয় নেশাজাতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা