‘কিছু মানুষ ধর্মের নামে বিভ্রান্ত ছড়াচ্ছে'   
সারাদেশ

‘কিছু মানুষ ধর্মের নামে বিভ্রান্ত ছড়াচ্ছে'   

নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড় : প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তখন কিছু মানুষ ধর্মের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে। ফতোয়া দিয়ে মানুষের মাঝে বিভেদ তৈরি করার চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে বলে জানিয়েছেন, রেলপথ মন্ত্রণালয়ের রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম সুজন।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী বি এল উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের নতুন ভবন ও ঢাকা-বাংলাবান্ধা সড়কের প্রশস্তকরণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের শিক্ষার গুণগত মান আরও বৃদ্ধি করতে হবে। শীতে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে তার জন্য আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।

পঞ্চগড় সড়ক বিভাগের নির্বাহী পরিচালক মো. ফিরোজ আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আলম টবি, বোদা পৌর মেয়র ওয়াহেদুজ্জামান সুজা।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা