প্রতিবন্ধী ও শীতার্থদের পাশে রাঙামাটির হাজী পরিবার
সারাদেশ

প্রতিবন্ধী ও শীতার্থদের পাশে রাঙামাটির হাজী পরিবার

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : রাঙামাটির ২ হাজার প্রতিবন্ধী ও শীতার্থ পরিবারের পাশে দাঁড়িয়েছেন রাঙামাটি হাজী ইউসুফ আলীর পরিবার।

তার কনিষ্ট পুত্র মঈন উদ্দিন সেলিমের পক্ষ থেকে নিজ বাসভবনে শীতার্থদের হাতে শীতবস্ত্র তুলে দেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ও রাঙামাটি জেলা পরিষদ সদস্য এবং রাঙামাটি জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর।

এ সময় রাঙামাটি জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিক আহম্মেদ তালুকদার, রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার মিয়া বানু, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি ও হাজী ইউসুফ আলীর কনিষ্ট পুত্র মঈন উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শনিবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে প্রতিবন্ধী ও শীতার্থ মানুষেরা হাজির হয়। লাইনে দাঁড়িয়ে প্রতিবন্ধী ও শীতার্থ মানুষেরা কম্বল শীত বস্ত্র গ্রহণ করেন। এতিম, প্রতিবন্ধী, গরিব অসহায় ও বিভিন্ন প্রতিষ্ঠানে এই কম্বল বিতরণ করা হয়েছে।

সান নিউজ/এমকেইউ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা