সারাদেশ

রাজশাহীতে ২৪ ঘণ্টায় ৩২ করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় ৩২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

বৃহস্পতিবার নমুনা পরীক্ষায় তারা শনাক্ত হন। শুক্রবার (২৫ ডিসেম্বর) বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার বিভাগের রাজশাহীতে পাঁচজন, নওগাঁয় দুইজন, জয়পুরহাটে দুইজন, বগুড়ায় ১৫ জন, সিরাজগঞ্জে ছয়জন এবং পাবনায় দুইজন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

এদিন বিভাগে ৫২ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে ৩৫ জনেরই বাড়ি বগুড়া। এছাড়া রাজশাহীর ছয়জন, নওগাঁয় একজন, জয়পুরহাটে চারজন এবং পাবনায় ছয়জন সুস্থ হয়েছেন। বৃহস্পতিবার বিভাগে নতুন কারও মৃত্যু হয়নি। বিভাগে এ পর্যন্ত ৩৬৪ জনের মৃত্যু হয়েছে।

বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ১৬৬ জন। এদের মধ্যে ২১ হাজার ৯২০ জন সুস্থ হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৮৫০ জন কোভিড-১৯ রোগী।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা