সারাদেশ

চাঁদপুরে এক নৌকায় উঠতে ১৪ আ.লীগ নেতার দৌড়াদৌড়ি

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর : আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনকে ঘিরে মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের ১৪ প্রার্থীর জমজমাট লড়াই চলছে, কে হবেন নৌকার মাঝি। অপরদিকে, বিএনপিতে মনোনয়ন প্রত্যাশিদের মধ্যে এ পর্যন্ত ৩ প্রার্থী দলীয় মনোনয়ন পেতে আগ্রহী।

ইতোমধ্যে তারা কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন। এ পর্যন্ত কোনও প্রার্থীই দলীয় গ্রীণ সিগনাল পায়নি বলে জানা গেছে। গত ১৪ ডিসেম্বর তৃতীয় ধাপের পৌর নির্বাচনের যে তফসিল ঘোষণা করা হয়েছে, সে অনুযায়ী হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর।

যাচাই-বাছাই ৩ জানুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১০ জানুয়ারি এবং ভোটগ্রহণ ৩০ জানুয়ারি। স্থানীয় আওয়ামী লীগের একাধিক সূত্রে জানা গেছে, আগামী ২-৩ দিনের মধ্যেই জানা যাবে কে হচ্ছেন হাজীগঞ্জ পৌরসভায় নৌকার মাঝি। তবে নতুন মুখ নাকি পুরোনোই থাকছে, তা নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে চলছে চুলচেড়া বিশ্লেষণ।

যদিও স্ব-স্ব প্রার্থীর পক্ষে তাদের শুভাকাঙ্খীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) নানাভাবে ছবি পোস্ট করে সরগমর রেখেছেন নির্বাচনী মাঠ। পাশাপাশি পৌষের প্রচন্ড শীতের রাতেও চায়ের দোকানে চলছে জমজমাট আড্ডা। প্রার্থীদের কর্মী সমর্থকদের মাঝে চলে বাগযুদ্ধ। মার্কা পাওয়ার আগ পর্যন্ত এমন বাগবিতন্ডা চলতেই থাকবে বলে জানান কর্মী-সমর্থকরা।

তবে কর্মী-সমর্থকদের একটাই কথা, দলীয় প্রতীক যে পাবে তার পক্ষেই কাজ করবে সবাই। হাজীগঞ্জ পৌরসভা মূলত আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা। এখানে বরাবরের মতো আওয়ামী লীগের ভোটই বেশি। পৌরসভার এবারের নির্বাচনে মোট ভোটার ৪৫ হাজার ৩৪৮ জন। এর মধ্যে পুরুষ ২২ হাজার ৯৫৫ জন এবং নারী ২২ হাজার ৩৯৩ জন।

জানা গেছে, গত ৫ ডিসেম্বর হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের বর্ধিতসভায় মেয়র পদে ১৪ জন মনোনয়ন প্রত্যাশীর নাম শোনা যায়। তারা হলেন- বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আসম মাহবুব-উল আলম লিপন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহম্মদ খসরু, সাবেক উপজেলা ও পৌর চেয়ারম্যান অধ্যাপক আবদুর রশিদ মজুমদার।

অন্যদিকে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও পৌর আওয়ামী লীগের সদস্য রোটা আহসান হাবিব অরুন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদ, জেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের সদস্য খালেদুর রব মিঠু, পৌর আওয়ামী লীগের সদস্য ও পৌর যুবলীগের আহ্বায়ক হায়দার পারভেজ সুজন।

পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি ফেরদৌসি আক্তার, সজিব ওয়াজেদ জয় পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলী আশ্রাফ, জেলা মহিলা যুবলীগের সদস্য শিউলী আক্তার, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি জাকির হোসেন মোহন, অধ্যাপক মো. সেলিম ও হাজি আবদুল মান্নান।

তবে দলীয়প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি জানিয়ে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী বলেন, দলীয় প্রার্থী হতে যারা আগ্রহ প্রকাশ করেছেন, তারা সবাই মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। সবশেষে কেন্দ্রীয় কমিটি সভা করে চূড়ান্ত একক প্রার্থী ঘোষণা করবে।

অন্যদিকে, বিএনপি থেকে এখনও একক প্রার্থী হিসেবে আবদুল মান্নান খান বাচ্চুর নামই শোনা যাচ্ছে। তবে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি ইমাম হোসেন ও উপজেলা বিএনপি নেতা হেলাল উদ্দিন মজুমদারও বিএনপি থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বলে জানা গেছে।

প্রার্থিতা প্রসঙ্গে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, দলীয়ভাবে আমরা এখনও প্রার্থী চূড়ান্ত করিনি। তবে স্থানীয় নেতাকর্মীর মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় কমিটির সভায় সহসাই দলীয় একক প্রার্থী চূড়ান্ত করা হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

একরামুল হক হত্যা: হাসিনাসহ ১১ জনের তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে সংঘটিত বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যাকা...

এলএনজি টার্মিনালে ত্রুটি, তিতাস এলাকায় গ্যাস সংকট

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালে সৃ...

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

সাভারের জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিয...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

ইরানের দাবি: ১১ মার্কিন যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংস

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৫ দিনের সশস্ত্র সংঘাতের সময় মার্কিন বাহিনীর ১১টি যুদ্ধব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা