সারাদেশ

নিখোঁজের ৩ দিন পর মেঘনা থেকে মাঝির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, নারায়নগঞ্জ : নিখোঁজ হওয়ার ৩ ‍দিন পর মেঘনা নদী থেকে এক মাঝির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আবু হানিফা (৬০), তিনি নরসিংদীর মাধবদী থানার চর ভাসানিয়া গ্রামের মৃত আলমাছ মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (২৪ ডিসেস্বর) দুপুরে আড়াইহাজার উপজেলার বিশনন্দী বাজারের মেঘনা নদী থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

আড়াইহাজার থানার খাগকান্দার নৌ-পুলিশ ফাড়িঁর ভারপ্রাপ্ত কর্মকর্তাআ (ওসি) ইন্সপেক্টর আব্দুল হাকিম আজাদ জানান, সোমবার (২১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে আবু হানিফের নৌকা ভাড়া নিয়ে দুই লোক বিশনন্দী এলাকায় মেঘনা নদীতে মাছ ধরতে যায়। কিছুক্ষণ পর একটি ট্রলার নৌকাটিকে ধাক্কা দিলে মাঝি নদীতে পড়ে যায়। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরীদল কাজ করলেও তার খোঁজ পাওয়া যায়নি। অবশেষে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) তার লাশ ভেসে উঠে।

তিনি আরও জানান, আবু হানিফের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আড়াইহাজার থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা