সারাদেশ

বোয়ালমারী পৌর নির্বাচন : আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী পৌর আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টায় পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

বর্ধিত সভায় বক্তারা আগামী ১৬জানুয়ারি বোয়ালমারী পৌরসভা নির্বাচনে আ'লীগ মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী সাংবাদিক মোঃ সেলিম রেজা লিপন এর পক্ষে ভোট চাওয়ার জন্যে প্রতিটি ভোটারের দ্বারে দ্বারে যাওয়ার কথা বলেন।এছাড়া কোন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নৌকা মার্কা ব্যতীত কোন কাউন্সিলর প্রার্থীর পক্ষে ভোট না চাওয়ার জন্য দিক নির্দেশনা দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আকমল হোসেন মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম,এম, মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান মিন্টু, পৌর মেয়র মোঃ মোজাফফর হোসেন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক প্রশান্ত সাহা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান খশরু মিয়া, মেয়র প্রার্থী ও পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম রেজা লিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাহাদুল আক্তার তপন, পৌর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নেলোয়ার হোসেন নিলু, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কল্যান দাস আনন্দ, পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি ও পৌর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী সেলিমুজ্জামান প্রমুখ।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা