সারাদেশ

সাতক্ষীরা সীমান্তে স্বর্ণের বারসহ আটক এক

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরা সদরের ভোমরা সীমান্ত এলাকা থেকে ভারতে পাচারকালে ২০ ভরি ওজনের দুই পিস স্বর্ণের বারসহ ইয়াছিন হোসেন (৩২) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।

বুধবার (২৩ ডিসেম্বর) বিকালে ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষীদাড়ি সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক ইয়াছিন হোসেন সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তবর্তী লক্ষীদাড়ি গ্রামের মোহাম্মদ গাজীর ছেলে।

বিজিবি জানায়, স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারের জন্য ভোমরা স্থলবন্দর সীমান্ত এলাকায় আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপি’র টহলরত সদস্যরা স্থলবন্দর সংলগ্ন লক্ষিদাড়ি সীমান্ত এলাকায় অভিযান চালায়।

এ সময় সেখান থেকে ২০ ভরি ওজনের ২ পিস স্বর্ণের বারসহ চোরাকারবারী ইয়াছিন গাজীকে হাতেনাতে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের বাজার মূল্য প্রায় ১৩ লাখ ৮০ হাজার টাকা।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দীন খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, ‘এ ঘটনায় আটক চোরাচালানীর বিরুদ্ধে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে’।

সান নিউজ/এমআই/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা