সারাদেশ

বোয়ালমারীতে প্রেমে ব্যর্থ হয়ে কলেজ ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে প্রেমে ব্যর্থ হয়ে মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ছাত্রের নাম শাহরিয়ার মিমি (২২)। সে উপজেলার শেখর ইউনিয়নের বাজিতপুর গ্রামের মজিবর মোল্যার ছেলে।

নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার শেখর ইউনিয়নের বাজিতপুর গ্রামের মজিবর মোল্যার ছেলে শাহরিয়ারের একই গ্রামের তেলজুড়ি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি ছাত্রীর পরিবার জানতে পেরে শাহরিয়ারের পরিবারকে জানালে শাহরিয়ারের মা কলেজ পড়ুয়া ছেলেকে বকাঝকা করেন। হতাশাগ্রস্ত হয়ে শাহরিয়ার মঙ্গলবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে বারোটার দিকে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা তাকে বোয়ালমারী হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে এবং প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরও অবস্থার অবনতি ঘটায় বেলা দুইটায় শাহরিয়ারকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু ঘটে।

এব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাফেজা খানম মিলি বলেন, বিষ খাওয়ার পর শাহরিয়ারকে আমাদের হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে আমরা প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি।

সান নিউজ/কেএস/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা