সারাদেশ

নদীতে প্রাণ গেল প্রকৌশলীর

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : চকরিয়ার মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে প্রকৌশলী মো. জুয়েল (৪০) নামের এক পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে মাতামুহুরী নদীর মানিকপুরের ইয়াংছা খালের মোহনায় এ ঘটনা ঘটে।

নিহত মো.জুয়েল চট্টগ্রামের মুরাদপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে এবং বান্দরবানের পার্বত্য জেলার লামা বাজারের ওষুধ ব্যবসায়ী ও পৌরসভার চেয়ারম্যানপাড়া এলাকার বাসিন্দা সামশুদ্দোহা কায়েস প্রকাশ কায়েস ডাক্তারের বড় মেয়ের জামাতা।

জানা যায়, প্রকৌশলী জুয়েল কয়েক দিন আগে লামার শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। বুধবার সকালে নদীপথে নৌকাযোগে পরিবারের প্রায় ১০-১২ জন সদস্য নিয়ে মাতামুহুরী নদীতে ভ্রমণে যান। পরে তারা মানিকপুরের ইয়াংছা খালের মোহনার পিকনিক স্পটে মো. জুয়েলসহ কয়েকজন নদীতে গোসল করতে নামেন। গোসল শেষে বাকিরা নদী থেকে উঠে গেলেও মো. জুয়েল পানিতে ডুবে যান।

সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আজিমুল হক আজিম বলেন, পানিতে ডুবে এক যুবক নিখোঁজ হয়েছেন শুনে স্থানীয় লোকজনের সহায়তায় অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তার লাশ উদ্ধার করি।

তিনি আরও বলেন, পরে তার আত্মীয়রা তাকে নৌকায় করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জেনেছি।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা