সারাদেশ

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিনিধি, হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে উপজেলার গোবরাকুড়া সীমান্তের ১১২৪নং মেইন পিলারের ৫এস সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. খাইরুল ইসলাম (৪০)। তিনি উপজেলার গোবরাকুড়া গ্রামের মৃত আবদুল হেকিমের ছেলে।

গোবরাকুড়া ক্যাম্প কমান্ডার মো. উমর ফারুক জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে খায়রুল গরু আনার উদ্দেশ্যে সীমানা অতিক্রম করে ভারতে প্রবেশ করার সময় বিএসএফ সদস্যরা তাকে গুলি করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা