সারাদেশ

সংসারের অভাব লাঘবে চায়ের দোকানি ফাতেমা

নিজস্ব প্রতিনিধি, আশুলিয়া : ছোট্ট ফাতেমা হাল ধরেছেন বাবার চা দোকানের ব্যবসার। সংসারের অভাব ও বাবার কষ্ট লাঘবের জন্য সাত বছর বয়সী শিশু ফাতেমা বাবা কামরুল হাসানের চায়ের দোকানের কাজে সহযোগিতা করে যাচ্ছেন নিয়মিত।

ঢাকার ধামরাইয়ের পৌরশহরের সরকারি হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয়ের গ্রেটের সামনে ছোট্ট চায়ের দোকানটিতে বেশির ভাগ সময়ই ফাতেমাকে দেখা যায় চা বিক্রি করতে।

ছোট্ট ফাতেমা বলে, ‌'বাবা আগে একটা ফ্যাক্টরিতে চাকরি করতো। করোনার লাইগা চাকরি থাইক্কা বাদ দিয়া দিছে। বাবার একলা একলা দোকানে কাজ করতে কষ্ট হয়। তাই আমি সাহায্য করি। পড়ালেখার কথা জানতে চাইলে বলে, আমি এখন ক্লাস থ্রীতে পড়ি। স্কুল বন্ধ তাই দোকানে বসি।’

ফাতেমার বাবা কামরুল হাসান বলেন, অভাবের কারণে ১০ বছর আগে গ্রামের বাড়ি চাঁদপুর থেকে এই এলাকায় (ঢাকার ধামরাই) আসছিলাম। এরপর বিভিন্ন ফ্যাক্টরিতে চাকরি করছি। করোনার জন্য চাকরি থেকে বাদ দিয়ে দিছে। সংসার চালাতে না পেরে অনকে কষ্টে চায়ের দোকান দিছি। প্রতিদিন যা আয় হয় তা দিয়ে কোনোরকমে সংসার চালাই। পরিবার বড় হওয়ায় বাসা ভাড়া দিয়ে সংসার চালাতে কষ্ট হয়। অনেক সময় এই ছোট মেয়েটা সাহায্য করে। এমনভাবেই জীবন সংগ্রামের কষ্টের বর্ণনা দেন তিনি।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা