সারাদেশ

খান জাহান আলীর দিঘিতে কুমিরের আক্রমণ, নিখোঁজ ফাতেমা

নিজস্ব প্রতিবেদক

বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ.) মাজারের দিঘিতে ঘটে গেছে এক হৃদয়বিদারক ঘটনা। গোসল করতে নেমে কুমিরের আক্রমণের শিকার হয়ে নিখোঁজ হয়েছে ফাতেমা নামে সাত বছর বয়সী এক শিশু।

সোমবার (১ জুন) রাত সাড়ে ৮টার দিকে মাজার সংলগ্ন দিঘির মহিলা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ফাতেমা দিঘিতে নামার কিছুক্ষণের মধ্যেই একটি কুমির তাকে আক্রমণ করে পানির নিচে টেনে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ফাতেমা তার মায়ের সঙ্গে মাজার এলাকায় বসবাস করত। ঘটনার সময় সে গোসল করতে নামলে হঠাৎ করেই কুমিরের কবলে পড়ে। শিশুটির চিৎকার শুনে আশপাশের মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং নৌকা নিয়ে পানিতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা শুরু করেন।

ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। তাদের মধ্যে ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মহিদুল ইসলাম।

বর্তমানে ফায়ার সার্ভিসের সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় বাসিন্দাদের সমন্বয়ে দিঘিতে ব্যাপক উদ্ধার অভিযান পরিচালিত হচ্ছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটির কোনো সন্ধান মেলেনি।

এ ঘটনায় পুরো এলাকায় শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দিঘিতে থাকা কুমিরগুলোর নিরাপত্তা ব্যবস্থাপনা আরও জোরদারের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা