সারাদেশ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাড়তি চাপ কর্মস্থলমুখী যাত্রীদের

এসআর শফিক স্বপন মাদারীপুর

ঈদের ছুটিতে দক্ষিনাঞ্চলের ২১জেলার ঘরে ফেরা মানুষ এবার কর্মস্থলে যোগদানের জন্য ঘর ছাড়তে শুরু করেছে।”
‎রবিবার (৩১মে) সকাল থেকেই ব্যস্ত হয়ে উঠেছে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ঢাকাগামী পরিবহন। কর্মস্থলে ফেরা মানুষের বাড়তি চাপ তৈরি হচ্ছে মহাসড়কে।”
‎রবিবার ঈদের ছুটি শেষ হয়েছে, সোমবার থেকে খোলা অফিস-আদালত। কাজে যোগ দিতে শনিবার বিকেল থেকেই কর্মস্থলমুখী যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে। আজ সকাল থেকে এক্সপ্রেসওয়েতে দূরপাল্লার পরিবহনের বাড়তি চাপ লক্ষ্য করা গেছে।”
‎এছাড়া বিভিন্ন ষ্টেশনে যাত্রীদের উপচেপড়াভিড় দেখা গেছে। বাসের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের।”

‎ঢাকাগামী সার্বিক পরিবহনের চালক ইউসুফ জানান, ঈদের ছুটি শেষ হয়েছে। রোববার ভোর থেকেই দূর পাল্লার পরিবহনে যাত্রীদের বাড়তি চাপ রয়েছে। বেশির ভাগ যাত্রী আগে থেকেই টিকিট কেটে রেখেছিলেন। দক্ষিণাঞ্চলের ২১ জেলা থেকে সরাসরি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে পরিবহন। যাত্রী নামিয়ে দিয়ে ফিরে আসতে হচ্ছে যাত্রী শূন্য পরিবহন।”

খুলনা, যশোর,বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আশা একাধিক পরিবহনের চালক জানান, ঢাকায় ফেরার চাপ ব্যাপক। ভাঙ্গা থেকে যাত্রী নিয়ে পদ্মাসেতুর নাওডোবা পর্যন্ত একাধিক স্টপেজ থেকে যাত্রী নিতে হয়। সিট আগেই ভরে যায়। পথিমধ্যে যাত্রীদের দাঁড়িয়ে যেতে হয়।”

‎বাড়তি ভাড়া নেয়া হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তারা জানান, খুব বেশি বাড়তি ভাড়া নেয়া হয় না। স্বাভাবিক সময়ের চেয়ে একটু বেশি। তবে তা সহনীয়। কারণ ঢাকা থেকে প্রায় যাত্রী শূণ্য বাস ফিরে আসে। ফরিদপুর জেলার
‎সালথা থানার বরদিয়া এলাকার বাস যাত্রী তামিম আদনান জানান, লোকাল বাসে পথের যাত্রীদের জন্য সমস্যা বেশি হয়। সিট খালি পাওয়া যায় না। দাঁড়িয়ে যেতে হয়। অন্যদিকে শিবচর থেকে আনন্দ পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করছে। ঈদের আগেও তারা ঢাকার গুলিস্তান থেকে ৩৫০ টাকা করে ভাড়া নিয়েছে। অথচ স্বাভাবিক সময়ের ভাড়া ২০০ টাকা! এখন ঢাকায় যেতেও বাড়তি ভাড়া দিতে হচ্ছে।”

‎শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের ছুটি শেষে আজ থেকে এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে পরিবহনের চাপ বেড়েছে। হাইওয়েতে দূর্ঘটনা এড়াতে পুলিশের একাধিক টিম সাবক্ষনিক কাজ করছে। মহাসড়কে বাস থামিয়ে যাতে যাত্রী উঠানামা করতে না পারে সেদিকে তৎপর রয়েছে পুলিশের টিম।”

‎শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, হাইওয়ে পুলিশের একাধিক টিমের টহল রয়েছে মহাসড়কে। চেকপোষ্ট সহ মোবাইল টিম কাজ করছে। যাত্রীরা যেন নির্বিঘ্নে কর্মস্থলে ফিরতে পারে, মহাসড়কে যেন ভোগান্তি না হয়, সেদিকে পুলিশের তৎপরতা রয়েছে।”

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা