সারাদেশ

বাসচাপায় সন্তানসহ দম্পতির মৃত্যু

বরিশাল প্রতিনিধি

ঈদযাত্রায় বরিশালের গৌরনদী উপজেলায় বাসের চাপায় সন্তানসহ মোটরসাইকেল আরোহী এক দম্পতির প্রাণ গেছে।

ঢাকা-বরিশাল মহাসড়কের বাটাজোর এলাকায় মঙ্গলবার (২৬ মে) বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে গৌরনদী মহাসড়ক থানার ওসি মোহসিন হোসেন জানিয়েছেন।

ওসি মোহসিন বলেন, ওই দম্পতি সন্তানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিল। পথে একটি বাস পেছন থেকে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, ঢাকা থেকে বরিশালগামী তাজ আনন্দ পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা এক ব্যক্তি এবং তার স্ত্রী ও সন্তান ঘটনাস্থলেই নিহত হন।

নিহতরা হলেন, বরিশালের উজিরপুর উপজেলার আব্দুল হাকিম হাওলাদারের পুত্র ফিরোজ হাওলাদার (৩৬), তার স্ত্রী মনিরা বেগম (২৮) এবং মেয়ে জান্নাত (১০)।

ফায়ার সার্ভিস কর্মকর্তার ধারণা, ঈদ উপলক্ষে স্ত্রী-সন্তানকে নিয়ে গ্রামের বাড়ি উজিরপুরে ফিরছিল পরিবারটি।

ঘটনার পরপরই বাসের চালক বাসটি ফেলে রেখে পালিয়ে যান। এ সময় বিক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করে।

মিজানুর রহমান আরও জানান, পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পৌঁছানোর পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা