সারাদেশ

লক্ষ্মীপুরে পরিত্যক্ত ঘর থেকে এক নলা বন্দুক উদ্ধার

সোলাইমান ইসলাম নিশান ,লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানায় গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি এক নলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (০১ জুন) দুপুর ২ টায় চন্দ্রগঞ্জ উপজেলাধীন মান্দারী ইউনিয়নের মটবী গ্রামস্থ চুনু কাজী বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মটবী গ্রামের চুনু কাজী বাড়ির একটি পরিত্যক্ত ঘরে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখা হয়েছে— এমন একটি গোপন তথ্যের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল দুপুরে ওই বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে পরিত্যক্ত ঘরটি তল্লাশি করে একটি এক নলা বন্দুক উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।উদ্ধারকৃত অস্ত্রটি বর্তমানে চন্দ্রগঞ্জ থানায় জমা রাখা হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোরশেদ আলম জানান, উদ্ধার হওয়া অস্ত্রটি সেখানে কীভাবে এলো এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখতে ইতিমধ্যে পুলিশের তদন্ত শুরু হয়েছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা