সারাদেশ

গোপালগঞ্জ শিশু পরিবারের এক শিক্ষার্থীর মৃত্যুকে ঘিরে ধোঁয়াশা

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জ শিশু পরিবারের এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। শিশু পরিবার কর্তৃপক্ষ এটিকে আত্মহত্যা বলে ধারণা করলেও শিশুটির পরিবার এটিকে হত্যাকান্ড বলে অভিযোগ করেছে।

বিষয়টি উদঘাটনে জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসন শিশুটির মৃত্যু রহস্য উদঘাটনে ইতোমধ্যে মাঠে নেমেছেন। ঘটনার পরপর জেলা প্রশাসক শাহিদা সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করে নির্দেশনা দিয়েছেন।

গোপালগঞ্জ শিশু পরিবার সূত্রে জানা গেছে, গোপালগঞ্জের পাশ্ববর্তী নড়াইল জেলার নড়াগাতি থানার তেলকাড়া গ্রামের ইঞ্জিল খার ছেলে জোবায়ের রহমান (১২)।

শিশুটি গোপালগঞ্জ জেলা সদরে অবস্থিত শিশু পরিবারের ৪র্থ শ্রেণীর ছাত্র।মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে শিশু পরিবারের দোতালার বেলকোনিতে কাপড় শুকানো বাঁশের সঙ্গে গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তাকে দেখতে পেয়ে কর্তৃপক্ষ গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক মোঃ মোশারফ হোসেন জানিয়েছেন, শিশুটি খেলতে খেলতে গামছায় গলায় ফাঁস লাগাতে পারে এবং এভাবে তার হয়তো মৃত্যু হয়েছে। শিশুটির সঙ্গে প্রতিষ্ঠানের অন্য কোন শিক্ষার্থীরও মনোমালিন্য ছিল বলে জানা নেই।

তিনি আরও বলেন, সাজেদুল ইসলাম নামে তার এক সহপাঠী প্রথমে ঝুলন্ত অবস্থায় জোবায়েরকে দেখে আমাদের খবর দেয়। আমরা তাকে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করি এবং জেলা প্রশাসকসহ উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাই।

মৃত শিশুর খালু তারেক শেখ জানান, তার ভাগ্নেকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি সঠিক তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানিয়েছেন, শিশুটির স্বজনরা মৌখিকভাবে অভিযোগ করেছেন যে, শিশুটিকে হত্যা করা হয়েছে। আমরা পুলিশের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিতে বলেছি এবং ময়না তদন্ত করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এ ব্যপারে জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেছেন, এটি অত্যন্ত দুঃখের বিষয়। আমি খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছি। পুলিশকে বলেছি সঠিক তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়ার জন্য।

সান নিউজ/বিকে/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা