সারাদেশ

সিলেটে ভয়ঙ্কর কিশোর রেদওয়ান মাদ্রাসা থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের বিয়ানীবাজার উপজেলার দাসউরায় কিশোর অপরাধী রেদওয়ান দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে। তার নানান অপকর্মে এলাকাবাসী আতংকের মধ্যে আছেন। গত মাসে সে একই এলাকার তৃতীয় শ্রেণির ছাত্র আহবাবুর রহমানের প্রাণনাশের চেষ্টা করে। এসব ঘটনায় মাদ্রাসা থেকে রেদওয়ানকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

জানা যায়, দাসউরা সিনিয়র আলিম মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র রেদওয়ান। সে সপ্তম শ্রেণিতে পড়ালেখার সময় থেকেই বেপরোয়া হয়ে ওঠে। প্রায়ই ধারালো ছুরি দিয়ে সহপাঠীদের আক্রমণ করতো।

এসব ঘটনায় শিক্ষকরা কথা বললে সে তাদের ওপরও ক্ষিপ্ত হয়ে মাদ্রাসায় দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে। শেষ পর্যন্ত শিক্ষক ও অভিভাবকরা তাকে অস্ত্রসহ মাদ্রাসায় আটকে রাখেন। পরে এলাকাবাসীর মধ্যস্থতায় রেদওয়ানকে সতর্ক করে ছেড়ে দেয়া হয়।

এদিকে, রেদওয়ানের মারমুখি আচরণের কারণে গত বছর তাকে মাদ্রাসা থেকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেয়া হয়। কিন্তু আশপাশের কোন স্কুল তাকে ভর্তি করেনি।

এরপর ফৈয়াজুর রহমান তার ছেলেকে নিয়ে ফের মাদ্রাসায় যান এবং ভবিষ্যতে বিরূপ আচরণ করবে না মর্মে নিঃশর্ত ক্ষমা চান। পরে রেদওয়ানকে অষ্টম শ্রেণিতে ভর্তি করা হলেও তার অপরাধ কমেনি, বরং বাড়তে থাকে।

সর্বশেষ গত ৯ নভেম্বর কিশোর গ্যাং লিডার রেদওয়ান প্রতিবেশি আহবাবুর রহমানের (৯) মুখে কাপড়গুজা দিয়ে ইউপি’র পরিত্যাক্ত কক্ষে হাত-পা বেঁধে খড়ের নীচে চাপা দেয় এবং নির্যাতন করে। এ ঘটনায় রেদওয়ানকে আসামী করে ভিকটিমের চাচা আনছার হোসেন থানায় মামলা করেন (১০, ১৩/১১/২০)।

অপরদিকে, গত ১৪ নভেম্বর শিক্ষক স্টাফ কাউন্সিলের সভায় রেদওয়ানকে মাদ্রাসা থেকে সাময়িক বহিষ্কার করা হয়। এর পরদিন ম্যানেজিং কমিটির সভায় রেদওয়ানকে মাদ্রাসা থেকে স্থায়ী বহিষ্কার করা হয়।

সোমবার মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বদরুল হোসেন ও ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল ইসলাম মেরাব বহিষ্কারের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, কিশোর অপরাধী রেদওয়ানের ধারালো ছুরি এখনো মাদ্রাসা কর্তৃপক্ষের হেফাজতে রয়েছে।

সান নিউজ/এক/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা