সারাদেশ

ভাইয়ের হাতে ভাই খুন

নিজস্ব প্রতিবেদক পিরোজপুর : পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় ছোট ভাই শাকিলের হাতে বড় ভাই আশিকুর রহমান (৩০) খুন হয়েছেন। মঙ্গলবার (২২ ডিসেম্বর) ভোরে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আশিকুর উপজেলার তেলিখালী ইউনিয়নের হরিণপালা গ্রামের মতিউর রহমান আকনের ছেলে। তিনি পেশায় একজন গ্রাম্য হোমিপ্যাথি চিকিৎসক ছিলেন। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২১ ডিসেম্বর) সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাই শাকিলের সঙ্গে বড় ভাই আশিকুরের বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে শাকিলকে একটি চড় মারেন আশিকুর। এতে ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে আঘাত করে বড় ভাইকে গুরুতর আহত করেন ছোট ভাই। এ অবস্থায় আশিকুরকে উদ্ধার করে পার্শ্ববর্তী মঠবাড়ীয়া উপজেলার তুষখালীতে গ্রাম্য এক চিকিৎকের কাছে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা